ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৬
আজকের সর্বশেষ সবখবর

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৮৫৮ মামলা

সত্যের কন্ঠ
জুলাই ৫, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ
পঠিত: 33 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮৫৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ৩৫টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ৮৯টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৯২টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৩৪টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭৫টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ১১৬টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ১৫৮টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ৫৯টি মামলা করা হয়।

এছাড়া অভিযানকালে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৪১৮টি যানবাহন ডাম্পিং এবং ৩৯৮টি যানবাহন রেকার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।