ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫০
আজকের সর্বশেষ সবখবর

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২ হাজার ৫৯২ মামলা

সত্যের কন্ঠ
জুন ২৯, ২০২৬ ৪:৪০ অপরাহ্ণ
পঠিত: 30 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৫৯২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে ৫৪৯টি গাড়ি ডাম্পিং এবং ২৮৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (২৮ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ১২১টি, লালবাগে ২৭৯টি, মতিঝিলে ৪৬৩টি, ওয়ারীতে ১৯০টি, তেজগাঁওয়ে ৩৪৮টি, মিরপুরে ৪৮৮টি, উত্তরায় ৪৪৩টি এবং গুলশানে ২৬০টি মামলা করা হয়। এসব মামলার মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযান চলাকালে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৫৪৯টি গাড়ি ডাম্পিং এবং ২৮৫টি গাড়ি রেকার করা হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।