ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৯
আজকের সর্বশেষ সবখবর

ট্রান্সফরমার চুরির সময় কৃষককে হত্যার ঘটনায় এক আসামি গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ১৩, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ণ
পঠিত: 36 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রংপুরের পীরগঞ্জে বিএডিসির সেচ পাম্পের ট্রান্সফরমার চুরির সময় কৃষক মফিজার রহমানকে হত্যা করার ঘটনায় তদন্তে শনাক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। যৌথ অভিযানে বগুড়া জেলার শিবগঞ্জ এলাকা থেকে মো. রশিদ মিয়া (৪২)-কে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ৭ মে রাতে পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর গ্রামের কৃষক মফিজার রহমান নিজ জমিতে স্থাপিত বিএডিসির গভীর নলকূপের ট্রান্সফরমার পাহারা দিচ্ছিলেন। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেচঘরের ভেতর হাত-পা বাঁধা রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন। ধারণা করা হয়, ট্রান্সফরমার চুরিতে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে হত্যা করে ট্রান্সফরমার নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের ভাই মনুয়ার হোসেন বাদী হয়ে গত ৭ মে পীরগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার গুরুত্ব বিবেচনায় র‌্যাব-১৩ গোয়েন্দা নজরদারি শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের শনাক্ত করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, রংপুর এবং র‌্যাব-১২, বগুড়ার যৌথ আভিযানিক দল গত ১২ জুলাই রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন বুড়িগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. রশিদ মিয়াকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি হত্যা, অপহরণ, ধর্ষণসহ গুরুতর অপরাধ দমনে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।