ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৭
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে চাষীদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিলেন প্রধানমন্ত্রী

সত্যের কন্ঠ
এপ্রিল ১৪, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ
পঠিত: 75 বার
Link Copied!

টাঙ্গাইলে নতুন বাংলা বছর ১৪৩৩-এর পয়লা দিনে চাষীদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেন টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসময় ১৫ জনের মাঝে ‘কৃষক’ কার্ড ও গাছের চারা তুলে দেন তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, শুরুতে ‘কৃষক কার্ড’ পাচ্ছেন ২২ হাজার ৬৫ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক। এ কার্ডের মাধ্যমে তারা ২ হাজার ৫০০ টাকা করে নগদ সুবিধা পাবেন।

এর আগে, সকাল ৯টার দিকে গুলশানের বাসভবন থেকে গাড়িবহর নিয়ে রওনা দেন তারেক রহমান। পথে পথে তাকে স্বাগত জানান বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। টাঙ্গাইল ছাড়াও পঞ্চগড়, বগুড়া, ঝিনাইদহ, পিরোজপুর, কক্সবাজার, রাজবাড়ী, মৌলভীবাজার, পঞ্চগড় ও জামালপুরের ৯ স্থানে আজ কৃষক কার্ড বিতরণ করা হচ্ছে। প্রাক-পাইলটিং এ কার্যক্রমে সরকারের ব্যয় হচ্ছে ৮ কোটি ৩৪ লাখ টাকা।

প্রসঙ্গত, কৃষক কার্ড বিএনপির উল্লেখযোগ্য নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে একটি। এর আগে প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড, খাল খনন কর্মসূচি চালু করেছে সরকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।