ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২৬
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তাপুরে ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯

সত্যের কন্ঠ
জুলাই ১, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ
পঠিত: 49 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১ জুন) রাত আনুমানিক ২:৩০টায় জৈন্তাপুর থানাধীন ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের বালিদাড়া গ্রামের চতুর লালাখাল সড়কের মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারটি প্লাস্টিকের বস্তার ভেতর পরিত্যক্ত অবস্থায় রাখা ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত বিদেশি মদের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

উদ্ধারকৃত বিদেশি মদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে সিলেটের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে র‍্যাব-৯-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।