ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫০
আজকের সর্বশেষ সবখবর

জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেফতার

সত্যের কন্ঠ
জুন ২৮, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ
পঠিত: 22 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর গুলশান এলাকা থেকে জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ (৫৬)-কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবি সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) রাত আনুমানিক ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে গুলশান-১ এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত নূর মোহাম্মদ জামালপুর জেলায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া, গত ১৮ জুন রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলাতেও তিনি সন্দেহভাজন হিসেবে অভিযুক্ত।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।