ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:১০
আজকের সর্বশেষ সবখবর

‘চাইলাম অধিকার, হইলাম রাজাকার’ স্লোগানে উত্তাল চবি

সত্যের কন্ঠ
জুলাই ১৫, ২০২৪ ৯:১৩ পূর্বাহ্ণ
পঠিত: 293 বার
Link Copied!

কোটা আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে এমন অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাশাপাশি বিক্ষোভে নেমেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে মাঝরাতে উত্তাল হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস।

 

রোববার (১৪ জুলাই) রাত ১১ টার পর বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ নিয়ে জড়ো হতে থাকেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করা শিক্ষার্থীরা। সমাগম বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

 

এ সময় ‘চাইলাম অধিকার, হইলাম রাজাকার’, ‘তুমি কে, আমি কে-রাজাকার, রাজাকার’-এমন বিভিন্ন স্লোগান শোনা যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের কণ্ঠে৷

 

প্রসঙ্গত, রবিবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিরা কোটা পাবে? তা তো আমরা হতে দিতে পারি না।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।