ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৬
আজকের সর্বশেষ সবখবর

কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপ’-এর সক্রিয় সদস্য পারভেজ গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ৫, ২০২৬ ২:৫৭ অপরাহ্ণ
পঠিত: 62 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপ’-এর অন্যতম সক্রিয় সদস্য মো. পারভেজ (২৮)-কে গ্রেফতার করেছে র‍্যাব-৪। রোববার (৫ জুলাই) ভোরে মিরপুর-১২-এর এভিনিউ-৫ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৪ সূত্রে জানা যায়, সম্প্রতি মিরপুর ও পল্লবী এলাকায় কিশোর গ্যাং সদস্যদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে ঘটনাগুলোর রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে র‍্যাব ছায়াতদন্ত শুরু করে।

তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত পারভেজ ‘ভইরা-দে গ্রুপ’-এর লিডার আশিকের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে পল্লবী থানার একটি মামলায় আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। এছাড়া পল্লবী ও মিরপুর থানায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে আরও দুটি মামলা রয়েছে। এর আগে গত ১৭ জুন একই গ্রুপের সক্রিয় সদস্য টান আকাশ, ইমনসহ চারজনকে গ্রেফতার করেছিল র‍্যাব-৪।

র‍্যাব জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পারভেজের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে কিশোর গ্যাং দমনে র‍্যাব-৪-এর সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।