ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৭
আজকের সর্বশেষ সবখবর

কাশিমপুরে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ৪, ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ
পঠিত: 33 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ৮ লাখ টাকা মূল্যের ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব-১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, আশুলিয়া থেকে গাঁজার একটি বড় চালান গাজীপুরের কাশিমপুরের দিকে আসছে। এর পরিপ্রেক্ষিতে শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক ১২:৩৫টায় জিএমপি কাশিমপুর থানাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) প্রধান ফটকের সামনে চেকপোস্ট পরিচালনা করে একটি প্রাইভেটকার তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে প্রাইভেটকার থেকে ৩৩.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়িচালক মো. সাহাবুদ্দিন মিয়া (১৯) এবং রাব্বি খলিফা (২২)-কে গ্রেফতার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগরের কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।