ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩০
আজকের সর্বশেষ সবখবর

কথায় কথায় অ্যাকশন নিতে চাই না : ডিএমপি কমিশনার

সত্যের কন্ঠ
আগস্ট ১৮, ২০২৩ ১০:১০ অপরাহ্ণ
পঠিত: 280 বার
Link Copied!

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, কথায় কথায় তাদের সঙ্গে (বিএনপি) অ্যাকশন নেওয়া, এসব করতে চাই না।

শুক্রবার (১৮ আগস্ট) বেলা সোয়া ১১টায় বিএনপির গণমিছিল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা থামানোর জন্য আমাদের প্রস্তুতি আছে। তবে আমাদের প্রস্তুতি তো বড় কথা নয়, তাদের আমরা অনুমতি দিলাম তাই তাদের দায়িত্বটা বড়। ক

থায় কথায় তাদের সঙ্গে অ্যাকশন নেওয়া এসব করতে চাই না। আমরা সবাই দায়িত্বশীল। তাদের দায়িত্বের প্রতি আমরা শ্রদ্ধা রাখতে চাই। তারপরও যদি তারা দায়িত্ব পালন করতে না পারে তাহলে সব ধরনের দায়-দায়িত্ব তাদের বহন করতে হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য যতটুকু কঠোর হওয়া দরকার আমরা ততটুকু কঠোর হবো।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।