ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৮
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে পাহাড় ধসে মা-মেয়েসহ ৪ জনের মৃত্যু

সত্যের কন্ঠ
আগস্ট ৭, ২০২৩ ৯:১৪ অপরাহ্ণ
পঠিত: 393 বার
Link Copied!

টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়া এবং চকরিয়ায় তিন শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে।

খবর পেয়ে এপিবিএন ও উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

উখিয়ায় নিহতরা হলেন, উখিয়া বালুখালী সিক্স ব্লকের বাসিন্দা আনোয়ার ইসলামের স্ত্রী জান্নাত আরা (২৮) ও তার মেয়ে মাহিমা আক্তার (২)।

সোমবার সন্ধ্যায় উখিয়ার ৯ নম্বর ক্যাম্পের এ/৬ ব্লকে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু হয়। অন্যদিকে বিকেল ৪টায় চকরিয়ায় পাহাড়ধসে পড়ে মাটির দেয়াল চাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে।

উখিয়ায় রোহিঙ্গাদের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, ভারী বর্ষণের কারণে ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের মা-মেয়ে মাটি চাপায় মারা গেছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান জানান, বরইতলী ইউনিয়নের বড়ঘোনা এলাকায় পাহাড়ধসে পড়ে দেয়াল চাপায় আনোয়ার নামের এক ব্যক্তির দুই শিশু মারা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।