ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০৬
আজকের সর্বশেষ সবখবর

এআই ক্যামেরা প্রতারণা মামলায় সিটিটিসির হাতে গ্রেফতার ২

সত্যের কন্ঠ
জুলাই ১৮, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ
পঠিত: 26 বার
Link Copied!

রাজধানীর পল্লবী থানায় দায়ের করা এআই (AI) ক্যামেরা প্রতারণা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ জহিরুল ইসলাম (৩৬) ও মো. ইমাম হোসেন (২৯)। শনিবার সন্ধ্যায় ফেনী সদর থানা এলাকায় সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, তারা পল্লবী থানায় দায়ের করা এআই ক্যামেরা প্রতারণা মামলার তদন্তে প্রাপ্ত আসামি। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।