ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৮
আজকের সর্বশেষ সবখবর

ঈদ-উল-আযহার ছুটি বাড়ল ১ দিন : মন্ত্রিপরিষদ সচিব

সত্যের কন্ঠ
জুন ১৯, ২০২৩ ১০:২৭ অপরাহ্ণ
পঠিত: 100 বার
Link Copied!

পবিত্র ঈদ-উল-আযহার ছুটি একদিন বাড়িয়ে চারদিন করার সিদ্ধান্ত হয়েছে। এজন্য ২৭ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। আর ২৮ থেকে ৩০ জুন পূর্ব নির্ধারিত সরকারী ছুটি। তবে ১ জুলাই শনিবার ছুটি থাকায় এ বছর  ঈদ-উল-আযহায় সরকারী ছুটি থাকবে ৫ দিন।

আজ সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২৭ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেয় সরকার।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী ২৭ জুন সরকারের নির্বাহী আদেশে ছুুটি থাকবে। আমাদের দেশের মানুষ যাতে ঈদ-উল-আযহা পালন করতে পারে, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন আগামী ২৭ জুন ছুটি থাকবে।

ঈদের আগে এক দিন সরকারের নির্বাহী আদেশে ছুটি থাকবে। গত ঈদ-উল ফিতরের অভিজ্ঞতায় দেখলাম, একদিন সরকারী ছুটি বাড়ানোয় অনেক সুবিধা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা গত ঈদে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। সে অভিজ্ঞতার আলোকে প্রধানমন্ত্রী এক দিন ছুটি বাড়িয়ে দিয়েছেন।

মাহবুব হোসেন বলেন,  কৃষিজাত পণ্য রপ্তানির জন্য বহির্বিশ্বে বাজার খুঁজতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ ক্ষেত্রে ওআইসিভুক্ত (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) দেশগুলোর দিকে বিশেষ গুরুত্ব দিতে বলেছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব হোসেন বলেন, এখনো সেসব দেশে কৃষিপণ্য যায়, সেটিকে এখন যেন বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগে যেসব এলাকা থেকে মাটি বা বালু তোলা নিষিদ্ধ ছিল, তার মধ্যে ফসলি জমি অন্তর্ভূক্ত ছিল না।  এখন ফসলি জমিও অন্তর্ভূক্ত  করা হয়েছে।

এর ফলে কোনো ফসলি জমি থেকে মাটি ও বালু উত্তোলন করা যাবে না। নদী পথের নাব্যতা বিনষ্ট করতে পারে, এ রকম হুমকি থাকলে সেখান থেকেও বালু বা মাটি তোলা যাবে না। এ ছাড়া এখন অবৈধভাবে বালু বা মাটি তোলার যন্ত্র জব্দ করা যাবে। আর বালু পরিবহনের কারণে কোনো রাস্তা বা স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে তার ব্যয় পরিশোধ করবেন ইজাদারেরা। আর ইজারা কার্যক্রম অনলাইনে হবে।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।