ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৭
আজকের সর্বশেষ সবখবর

ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক

সত্যের কন্ঠ
জুলাই ১৬, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ
পঠিত: 107 বার
Link Copied!

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায়, আওয়ামী লীগ নামের পাশে প্রতীক হিসেবে ‘নৌকা’ নেই।

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ‘নৌকা’ প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে।

এর আগে, মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনের সমালোচনা করে ‘নৌকা’ প্রতীককে পুনরায় শিডিউলভুক্ত করা নিয়ে প্রশ্ন তোলেন।

উল্লেখ্য, গতবছরের ২০২৪ সালের ৫ আগস্ট, আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। পরবর্তীতে, গত ১২ মে সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। এরপর নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।