ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৪
আজকের সর্বশেষ সবখবর

ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুরে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ৮, ২০২৩ ৯:১৯ অপরাহ্ণ
পঠিত: 371 বার
Link Copied!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পাঁচ দিনের ইন্দোনেশিয়া সফর শেষে আজ বিকেলে সিঙ্গাপুরে পৌঁছেছেন।

তিনি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় তিন দিনব্যাপী ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট (আসিয়ান) এর ৪৩ তম শীর্ষ সম্মেলন এবং ১৮ তম ‘ইস্ট এশিয়া’ সম্মেলনে যোগ দেন।

রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১৯১১) সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে বিকাল ২টা ১২ মিনিটে (সিঙ্গাপুর সময়) পৌঁছান।

সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার তৌহিদুল ইসলাম এবং বাংলাদেশ হাইকমিশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

সিঙ্গাপুরে রাষ্ট্র প্র্রধান ও তাঁর স্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা হবে।

এর আগে সকাল ১১টায় (জাকার্তা সমযয়) ইন্দোনেশিয়ার রাজধানী সুকর্নো-হাত্তা আনÍর্জাতিক বিমানবন্দর ছাড়েন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে ইন্দোনেশিয়ার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী আরিফিন তাসরিফ এবং ইন্দোনেশিয়ায় বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদায় জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।