ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩৪
আজকের সর্বশেষ সবখবর

আমি রাজনীতিতে না আসলে দেশকে চিনতে পারতাম না: কাদের সিদ্দিকী

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ১০:২৮ অপরাহ্ণ
পঠিত: 359 বার
Link Copied!

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, রাজনীতি থেকে বঙ্গন্ধুকে মুছে দেওয়ার যে চেষ্টা সেটাকে প্রতিহত করতে হলে শেখ হাসিনাকে সহযোগীতা করতে হবে। স্বাধীনতার নেতা বঙ্গবন্ধু, আমরা তাকে ছাড়তে পারি না। লতিফ সিদ্দিকীকে দেখে রাজনীতিতে এসেছিলাম। আমি রাজনীতিতে না আসলে দেশকে চিনতে পারতাম না, মা আর মাতৃভূমিকে হৃদয় দিয়ে উপলব্দি করতে পারতাম না।

লতিফ ভাইয়ের রাজনীতি দেখে আমি বঙ্গবন্ধুকে পেয়েছিলাম। বঙ্গবন্ধুকে দেখে আমি দেশকে ভালোবাসতে শিখেছি।

তিনি আরো বলেন, সারা বাংলাদেশে কী হবে জানি না কিন্তু টাঙ্গাইলকে সম্মানিত করতে চাই। টাঙ্গাইলবাসীকে ঘুষখোর, দুর্নীতিবাজ ও গুণ্ডাদের হাত থেকে বাঁচাতে চাই।

সাধারণ মানুষকে শান্তিতে রাখতে চাই।

টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ছাতিহাটি গ্রামে শুক্রবার জুমার নামাজের পর পিতা-মাতার কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।