ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২১
আজকের সর্বশেষ সবখবর

আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেফতার, উদ্ধার ৩ চাপাতি

সত্যের কন্ঠ
জুলাই ১৮, ২০২৬ ১০:৫০ অপরাহ্ণ
পঠিত: 22 বার
Link Copied!


রাজধানীর আদাবরের মেহেদীবাগ হাউজিং খালপাড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি স্টিলের চাপাতি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. শাকিল (২৫), মো. নয়ন মাতুব্বর (২৮) ও মো. ইয়াছিন (২৫)। পুলিশ জানায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ১৭ জুলাই রাতে আদাবর ১৩ নম্বর রোড এলাকায় সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।