ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৩
আজকের সর্বশেষ সবখবর

আগামীকাল মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী পালিত হবে

সত্যের কন্ঠ
জুলাই ২০, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ
পঠিত: 16 বার
Link Copied!

বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি ও মহাশ্মশান মহাকাব্যের রচয়িতা মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২১ জুলাই) দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদ।

সকাল ১০টায় মহাকবির সমাধিতে কবর জিয়ারত, দোয়া মাহফিল, পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। এছাড়া বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলা একাডেমির আল মাহমুদ কর্নারে স্মরণসভা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, গবেষক, শিক্ষাবিদ ও সংস্কৃতিকর্মীরা মহাকবি কায়কোবাদের জীবন, সাহিত্যকর্ম ও বাংলা সাহিত্যে তাঁর অবদান নিয়ে আলোচনা করবেন। একই সঙ্গে আবৃত্তি, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হবে। মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদ সর্বস্তরের সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষকে অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।