ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৩
আজকের সর্বশেষ সবখবর

“অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত সর্বহারা সদস্য হুমায়ুন কবির শেখকে গ্রেফতার করেছে র‍্যাব-৩”

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ
পঠিত: 1018 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
এজাহার সূত্রে জানা যায়, বাগেরহাট জেলার রামপাল থানার সর্বহারা সদস্য হুমায়ুন কবির শেখ খুলনা জেলার দাকোপ থানায় ২০০৪ সালে দায়েরকৃত অস্ত্র মামলার ১ নং এজাহারনামীয় আসামী। বিদেশি বন্দুক ও বন্দুকের তাজা গুলি বহন ও অবৈধ ব্যবহারের অপরাধে দোষী সাব্যস্ত করে বিশেষ দায়রা জজ, খুলনা ১৭/০৩/২০০৮ তারিখে উক্ত সর্বহারা সদস্যকে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ধারায় ২০ বছর সশ্রম কারাদণ্ড ও ১৯-(চ) ধারায় ১০ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রামপাল থানার সাজাপ্রাপ্ত আসামি হুমায়ুন কবির শেখ কে গ্রেফতারের লক্ষ্যে থানা হয়ে অধিযাচনপত্র র‍্যাব-৩ ঢাকা বরাবর প্রেরণ করলে উক্ত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে ১০ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে আনুমানিক ০৮:০০ টার সময় র‍্যাব-৩, সিপিএসসি এবং র‍্যাব-৪, সিপিসি-২ এর একটি যৌথ অভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ঘোষবাগ এলাকা হতে আসামি হুমায়ুন কবির শেখকে গ্রেফতার করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।