ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০৩
আজকের সর্বশেষ সবখবর

অক্টোবরে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল রুট উদ্বোধন

সত্যের কন্ঠ
আগস্ট ৯, ২০২৩ ৯:২৮ অপরাহ্ণ
পঠিত: 422 বার
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের অক্টোবরের শেষদিকে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল রুট উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

আজ বুধবার (৯ আগস্ট) উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এমআরটি লাইন-৬ এর রুট এলাইনমেন্ট মিডিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘অক্টোবরের ১৫ তারিখের পরে প্রধানমন্ত্রী যেদিন শিডিউল দিবেন, সেদিন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন হবে।’

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘প্রথমে আমরা সীমিত আকারে ও সীমিত সময়ের জন্য ট্রেন চালাবো। যখন দেখা যাবে পুরো সিস্টেম ভালোভাবে চলছে, তখন আমরা আগের অংশের সঙ্গে মার্জ (একত্র) করে দেব। পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যাও বাড়ানো হবে।’

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, ‘প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর প্রথমে চালু হবে ফার্মগেট, মতিঝিল ও সেক্রেটারিয়েট স্টেশন। এরপরে দুই মাস ধরে বাকি স্টেশনগুলো চালু হবে। সেই সঙ্গে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে।’

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন থেকেই যাত্রী চলাচলের জন্য খুলে দেয়া হয় দেশের প্রথম বিদ্যুৎচালিত এই আধুনিক গণপরিবহন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।