আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব হতে পারে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। সেখানে ড. আসিফ নজরুল বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে। এছাড়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো সাংবাদিকের বিচার হবে বলে তিনি আগে কখনো বলেননি বলে উল্লেখ করেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গে বন্দি বিনিময় চুক্তির বিষয়টি উল্লেখ করে ড. নজরুল বলেন, যদি ভারত সেই চুক্তি মেনে চলে, তবে তাদের শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া উচিত। চুক্তি অনুযায়ী, তাদের শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য।
নির্বাচন কমিশন গঠনের জন্য শিগগিরই সার্চ কমিটি গঠিত হবে বলে জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
