ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৪
আজকের সর্বশেষ সবখবর

“সিটিটিসির অভিযানে ৯ মামলার পলাতক আসামি গ্রেফতার”

সত্যের কন্ঠ
মে ১৭, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ
পঠিত: 37 বার
Link Copied!

 

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর আরএন্ডডি বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত ও ৯টি বিচারাধীন মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতের নাম মোঃ সোহেল।

সিটিটিসি সূত্রে জানা যায়, শনিবার (১৬ মে) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানার মামলার পরোয়ানাভুক্ত আসামি সোহেলকে গ্রেফতার করা হয়।

সিটিটিসি জানায়, গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে মোহাম্মদপুর, রূপনগর, দারুস সালাম ও আদাবর থানায় দায়ের করা মোট ৯টি মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

প্রাথমিক তথ্যে জানা যায়, সোহেল মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় পেশাদার মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী হিসেবে পরিচিত।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।