ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০৩
আজকের সর্বশেষ সবখবর

সিআইএমএস ফরম পূরণে গণসচেতনতা জোরদার: রামপুরা থানার র‍্যালি

সত্যের কন্ঠ
জুলাই ২৩, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ
পঠিত: 20 বার
Link Copied!

স্টাফ রিপোর্টার,উম্মে সালমা:
নাগরিকদের তথ্যভাণ্ডার হালনাগাদ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ লক্ষ্যে সিআইএমএস ফরম পূরণ সপ্তাহ উপলক্ষে রাজধানীর রামপুরা থানার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টায় হাজীপাড়া পেট্রোল পাম্প থেকে র‍্যালিটি শুরু হয়ে রামপুরা থানার ৫ নম্বর বিটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তালতলা সুপার মার্কেটে গিয়ে শেষ হয়। র‍্যালিতে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং সদস্য এবং পুলিশ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার তৌফিক আহমেদ। র‍্যালি শেষে আয়োজিত সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি)।
সভায় বক্তারা বলেন, সিআইএমএসে নাগরিকদের সঠিক ও হালনাগাদ তথ্য সংরক্ষণ করা হলে অপরাধীদের শনাক্তকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ সহজ হয়। তাই নিরাপদ সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে নির্ধারিত সময়ের মধ্যে সিআইএমএস ফরম পূরণ করে পুলিশের এ উদ্যোগে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে রামপুরা থানার কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব কামাল আহমেদ দুলু, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, জনপ্রতিনিধি, পুলিশ সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

ডিএমপি জানিয়েছে, ২১ থেকে ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত রাজধানীজুড়ে ‘সিআইএমএস ফরম পূরণ সপ্তাহ’ পালন করা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে নাগরিকদের তথ্যভাণ্ডার হালনাগাদ করে প্রযুক্তিনির্ভর, জনবান্ধব ও কার্যকর পুলিশিং ব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।