ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১১
আজকের সর্বশেষ সবখবর

সাঁথিয়ায় মধ্য বয়সী নারীর লাশ উদ্ধার

সত্যের কন্ঠ
জুন ২৭, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ
পঠিত: 609 বার
Link Copied!

শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিনিধিঃ

পাবনা সাঁথিয়া থানাধীন কাশিনাথপুর ইউনিয়নের অন্তর্গত পাইকেরহাটি বাবুপাড়া গ্রামের মৃত আইয়ুব খানের স্ত্রী সেলিনা খাতুন নামের এক মধ্য বয়সী নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে সাঁথিয়া থানা পুলিশ।

গতকাল ২৬শে জুন সোমবার আনুমানিক রাত ১০ টার দিকে তার নিজ বাড়িতে এ হত্যার ঘটনাটি ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায় তিন কন্যা সন্তানের জননী সেলিনা খাতুন এর ছেলে সন্তান না থাকায় নিজ বাড়িতে দীর্ঘদিন যাবত একাই বসবাস করে আসছেন।

গতকাল রাতে কে বা কাহারা তার ঘরে ঢুকে বটি দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।

একই গ্রামের তার ছোট মেয়ের জামাই ঈদের ছুটিতে বাড়িতে আসলে রাতেই দেখা করতে যান শাশুড়ি সেলিনার সঙ্গে, বাড়ির গেটে দাঁড়িয়ে অনেক ডাকাডাকি করলেও কোন সারা শব্দ না পেয়ে পেছনের গেট দিয়ে বাড়ির ভেতরে ঢুকে দেখে রক্তাক্ত অবস্থায় তার শাশুড়ি সেলিনা খাতুন মেঝেতে পড়ে আছে।

এ হত্যাকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান কাশিনাথপুর ফাঁড়ির ইনচার্জ তুজাম্মেল হোসেন ও এ এস আই আনোয়ার। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন সাঁথিয়া থানার পুলিশ পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম ও বেড়া, সাথিয়ার সার্কেল এসপি কল্লোল কুমার দাস।

ময়নাতদন্তের জন্য লাশটি পাবনা মেডিকেল হাসপাতাল মরগে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সাথিয়া থানার পুলিশ পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বলেন এ হত্যাকান্ডের সাথে যারাই জড়িত থাকুক না কেন অতি দ্রুত তাদেরকে গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।