ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০২
আজকের সর্বশেষ সবখবর

সব সমন্বয়ককে নিয়ে সভা ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সত্যের কন্ঠ
নভেম্বর ১৩, ২০২৪ ১০:৩৫ পূর্বাহ্ণ
পঠিত: 273 বার
Link Copied!

দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির পরিকল্পনা নির্ধারণ এবং কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে একটি সভার আয়োজন করেছে।

আগামী বুধবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১২ নভেম্বর) দিনগত মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ সই করা একটি নোটিশে এ সভার আহ্বান জানানো হয়।

নোটিশে বলা হয়, সভায় বর্তমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির পরিকল্পনা নির্ধারণ এবং কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির সকল সদস্যকে (১৫৮ জন) যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি চলমান পরিস্থিতি সম্পর্কে প্রাসঙ্গিক মতামত বা প্রস্তাব আনার জন্য এবং নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার জন্যও আহ্বান জানানো হয়।

এতে আরও উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ন্যায়বিচারের পক্ষে এবং বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আপনার উপস্থিতি ও অংশগ্রহণ আমাদের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।