ব্যাপক যুদ্ধ, বর্ধমান জনতুষ্টিবাদ ও কূটনৈতিক অচলাবস্থার এক বিস্ফোরক প্রেক্ষাপটে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে রোববার থেকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জড়ো হতে যাচ্ছেন বিশ্বনেতৃবৃন্দ।
জাতিসংঘের এই বার্ষিক অনুষঠানে যোগদানকারী প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের উচ্চ-স্তরের আলোচ্য সূচিতে গাজা যুদ্ধ, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা, সুদানে গৃহযুদ্ধের কারণে দুর্ভিক্ষ পরিস্থিতি এবং ইউক্রেনে প্রচণ্ড সংঘাতের মতো বেশ কিছু তিক্ত বিষয় স্থান পাবে।
তবে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই সপ্তাহে জোর দিয়ে বলেছেন, বিশ্ব ‘তৃতীয় বিশ্বদ্ধের দিকে অগ্রসর হওয়া এড়াতে সক্ষম হবে।’
গুতেরেস এক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা যা দেখছি তা হল সংঘাত ও দায়মুক্তির বোধের বহুগুণে বৃদ্ধি।’
ওয়াশিংটনে জাতিসংঘ দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেছেন, অধিবেশনট ‘এর চেয়ে জটিল ও চ্যালেঞ্জিং মুহূর্তে হতে পারতো না।’
