ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৪
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ১৩২ বোতল ফেনসিডিলসহ ৩ জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

সত্যের কন্ঠ
এপ্রিল ৬, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ণ
পঠিত: 90 বার
Link Copied!

র‍্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল ০৫/০৪/২০২৬ তারিখ বিকাল ৪:১৫ ঘটিকায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ৮নং কাকিনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ সিরাজুল মার্কেট আলহাজ্ব আব্দুল কাদির জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় ধৃত আসামিদের হেফাজত থেকে ১৩২ বোতল স্কচটেপে মোড়ানো ফেনসিডিল সমগোত্রীয় মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:
১। রুপালী (৪৩), পিতা- মৃত ওয়াহেদ আলী, থানা- আক্কেলপুর, জেলা- জয়পুরহাট
২। স্মৃতি আক্তার (২৪), পিতা- মন্টু, থানা- গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধা
৩। মোমেনা খাতুন (৪৯), পিতা- লুৎফর প্রামানিক, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ধৃত আসামিরা দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে মাদক ক্রয় করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন এলাকায় সুকৌশলে ও অভিনব কায়দায় বিক্রি ও সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক তাদের এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১৩-এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।