ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১১
আজকের সর্বশেষ সবখবর

রিমান্ড শেষে কারাগারে ব্যারিস্টার সুমন

সত্যের কন্ঠ
অক্টোবর ২৭, ২০২৪ ১:২৬ অপরাহ্ণ
পঠিত: 268 বার
Link Copied!

রাজধানীর মিরপুর মডেল থানায় করা হত্যাচেষ্টা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৭ অক্টোবর) পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে হাজির করলে পুলিশ কারাগারে আটক রাখার আবেদন জানায়। আসামিপক্ষ জামিন আবেদন করলে বিচারক তা খারিজ করে সুমনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, ২২ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে মিরপুর মডেল থানায় যুবদল নেতা হৃদয় মিয়ার হত্যাচেষ্টা মামলায় সুমনের ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় মিরপুরে গুলিবিদ্ধ হন যুবদল নেতা হৃদয় মিয়া। পরে তিনি ব্যারিস্টার সুমনকে তিন নম্বর আসামি করে মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন, এবং ২১ অক্টোবর রাতে সুমনকে গ্রেফতার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।