ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০৭
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতি হজ পালন শেষে দেশে ফিরেছেন

সত্যের কন্ঠ
জুলাই ৩, ২০২৩ ১২:০৯ অপরাহ্ণ
পঠিত: 426 বার
Link Copied!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে আজ সকালে দেশে ফিরেছেন।

রাষ্ট্রপতি তাঁর পত্নী ড. রেবেকা সুলতানা ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ এবং সফর সঙ্গীদের বহনকারী বিমানটি ভোর রাত ১টা ৪৭ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পবিত্র হজের আনুষ্ঠানিকতার শেষ দিনে গত শুক্রবার রাতে মদিনা পৌঁছেন।

সেখান থেকে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি-৩৩৮) ৩ জুলাই ঢাকায় অবতরণ করেন।

এ সময় মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, কূটনৈতিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশ মহাপরিদর্শক এবং উর্ধ্বতন সামরিক ও বেসামরিক সামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে স্বাগত জানান।
সৌদি সরকারের রাজকীয় মেহমান হিসেবে হজ পালনের জন্য ১০ দিনের সফরে সৌদি আরব যান রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।