ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৪
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতি ইন্দোনেশিয়া-সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরেছেন

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৮:৪৫ অপরাহ্ণ
পঠিত: 386 বার
Link Copied!

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ১৩-দিনের ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর সফর শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরেছেন। তিনি বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেডের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি-৫৮৫) সিঙ্গাপুর থেকে সন্ধ্যা ৬:৩৫ টায় (বাংলাদেশ সময়) ঢাকায় অবতরণ করেন। উড়োজাহাজটি সিঙ্গাপুরের সময় আজ বিকেল ৪টা ২২ মিনিটে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

এর আগে রাষ্ট্রপতি ৮ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে সিঙ্গাপুরে মান। গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তিনি জাকার্তার উদ্দেশে ঢাকা ছাড়েন।

রাষ্ট্রপতি, তার স্ত্রী ও সফর সঙ্গীদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে রীতি অনুযায়ী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানানো হয়। এ সময়ে বিমানবন্দরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, ডিপ্লোম্যাটিক কোরের ডিন, বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত, তিন বাহিনী প্রধান এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।