ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৪
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতি আগামীকাল দেশে ফিরবেন

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ১৫, ২০২৩ ৯:২৫ অপরাহ্ণ
পঠিত: 80 বার
Link Copied!

ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে ১৩ দিনের সফর শেষে আগামীকাল সন্ধ্যায় দেশে ফিরবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি, তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে আগামীকাল সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এর আগে ৮ সেপ্টেম্বর রাষ্ট্র প্রধান ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে সিঙ্গাপুরে যান।

তিনি সেখানে ৪৩তম ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’, ১৮তম ‘ইস্ট এশিয়া শীর্ষ সম্মেলন’ এবং পাশাপাশি কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকসহ অন্যান্য আনুষঙ্গিক কর্মসূচিতে যোগ দেন।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় তিনদিন ব্যাপী ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’ চলে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট – আসিয়ান- এর ২০২৩ সালের সভাপতি জোকো উইদোদো (জোকোই) এর আমন্ত্রণে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ৪ সেপ্টেম্বর জাকার্তার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।