ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৫
আজকের সর্বশেষ সবখবর

“রাজমিস্ত্রির কড়াইয়ে অভিনব কায়দায় ইয়াবা পরিবহন; ডিবির অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার”

সত্যের কন্ঠ
মে ২২, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ণ
পঠিত: 53 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে রাজমিস্ত্রির ব্যবহৃত লোহার কড়াইয়ে অভিনব কৌশলে ৫ হাজার পিস ইয়াবা পরিবহনকালে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো— ১। মোছাঃ তাহমিনা আক্তার মিনা (৩২), ২। মোঃ হেলাল উদ্দিন ওরফে আলাউদ্দিন (৩২) এবং ৩। মোঃ সদর উদ্দিন ওরফে শওকত আলী (৬৫)।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে ডিবি উত্তরা বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সূত্রাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ৫ হাজার পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ৫টি পুরাতন লোহার কড়াই জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে ঘনঘন বাসা পরিবর্তন করত। এছাড়াও তারা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল ব্যবহার করে ইয়াবা পরিবহন ও বিক্রি করত বলে জানা গেছে।

ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।