ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৯
আজকের সর্বশেষ সবখবর

যৌথ অভিযানে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

সত্যের কন্ঠ
এপ্রিল ৭, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
পঠিত: 79 বার
Link Copied!

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮, বরিশাল ও র‌্যাব-১১, নারায়ণগঞ্জের যৌথ অভিযানে বরিশালের কাজিরহাট থানার হত্যাচেষ্টা মামলার প্রধান এজাহারভুক্ত আসামি মোঃ মিজান চৌকিদার (৪৫) গ্রেফতার হয়েছেন।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ০৬ এপ্রিল ২০২৬ তারিখে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে গত ০৬ মার্চ ২০২৬ সন্ধ্যায় বরিশাল জেলার কাজিরহাট থানাধীন চরখাজুরিয়া এলাকায় ভিকটিম মোঃ মিরাজ মাতুব্বর (৩০)-কে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করা হয়। এ সময় তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় অভিযুক্তরা।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কাজিরহাট থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই র‌্যাব-৮, বরিশাল ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তের অবস্থান শনাক্ত করে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।