ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪০
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধের প্রভাব পড়বে না হজযাত্রায়: ধর্মমন্ত্রী

সত্যের কন্ঠ
এপ্রিল ১৭, ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ
পঠিত: 71 বার
Link Copied!

 

চলমান আন্তর্জাতিক পরিস্থিতি সত্ত্বেও হজযাত্রায় কোনো প্রভাব পড়ার শঙ্কা নেই বলে জানিয়েছেন শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

শুক্রবার (১৭ এপ্রিল) আশকোনার হজ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হজ ফ্লাইট ও সামগ্রিক কার্যক্রম বিন্দুমাত্র ব্যাহত হবে না।

তিনি জানান, হজের খরচ কমানোর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে এবং আগামী বছর থেকে আরও সুলভ হজযাত্রা বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

হজ ব্যবস্থাপনা নিয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কোনো ধরনের ত্রুটি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি হজ ক্যাম্পে মশার সমস্যা ও হাজীদের আবাসনসংক্রান্ত ত্রুটি দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।