আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২২ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মমিনুল ইসলাম বাবু (৪৫), মোঃ রকি, মোঃ আমির, মোঃ সুমন ওরফে মুছা (৩৬), সাব্বির আহম্মেদ আসিফ (২৮), মোসাঃ জেসমিন আক্তার, মোঃ শুক্কুর আলী, নজরুল ইসলাম, আলমগীর হোসেন, মোঃ সাইফুল ইসলাম রবি, মোঃ রাজিব (৩০), রিফাত (২৯), মোঃ আনোয়ার (৩৮), মোঃ হাবিবুর রহমান (৫০), মোঃ শাহ আলম (৪৫), রাজু আহম্মেদ (২২), মোঃ আরমান (৩০), মোঃ সজল (৩০), মোঃ মিলন (৩০), মোঃ রাসেল (৪২), মোঃ রফিক (৪০) ও মোঃ হাবিবুর রহমান (৩৫)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শনিবার (১৬ মে) থানা পুলিশের একাধিক আভিযানিক দল থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে পুরাতন মামলার আসামি তিনজন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত সাতজন এবং মোবাইল কোর্টের মাধ্যমে ১২ জনকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
