ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫২
আজকের সর্বশেষ সবখবর

মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সাথে সম্পর্ক বিচ্ছিন্নের আহ্বান খামেনির

সত্যের কন্ঠ
নভেম্বর ২০, ২০২৩ ১:৪০ অপরাহ্ণ
পঠিত: 312 বার
Link Copied!

সাময়িক হলেও মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সাথে সম্পর্ক বিচ্ছিন্নের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। রোববার (১৯ নভেম্বর) এক ভাষণে এ আহ্বান জানান তিনি। এক প্রতিবেদনে ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত হয় ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি ও আরব লীগের যৌথ সম্মেলন। সেখানে মুসলিম দেশগুলোর প্রতি ইসরায়েলে তেল ও খাদ্যপণ্য রফতানি বন্ধের প্রস্তাব দেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি।

তবে তেল আবিবের বিরুদ্ধে বড় ধরণের নিষেধাজ্ঞার বিষয়ে একমত হতে পারেননি মুসলিম নেতারা। ইরানের রিভোলিউশনারি গার্ডসের এক প্রদর্শনীতে যোগ দেন খামেনি। সেখানে তুলে ধরা হয় দেশটির সমরভাণ্ডারে নতুন যুক্ত হওয়া অস্ত্রশস্ত্র। এ সময় প্রদর্শন করা হয় ইরানের প্রথম হাইপারসনিক মিসাইল ফাত্তাহ টু।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি আরও বলেন, কিছু মুসলিম দেশ বিবৃতিতে ইসরায়েলের বোমা হামলার নিন্দা জানায়। এটা যথেষ্ট নয়। ইহুদি সাম্রাজ্যের সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করা উচিৎ তাদের। জ্বালানি ও তেলসহ কোনো পণ্য পাঠানো উচিৎ নয়। কূটনৈতিক সম্পর্কও অন্তত সীমিত করা দরকার। এক বছর বা তার কম সময়ের জন্য হলেও। সত্যিই যদি চান, গাজায় অপরাধ, বিপর্যয় বন্ধ হোক, ইসরায়েলের সাথে যোগাযোগ বন্ধ করুন। এটা আমাদের দায়িত্ব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।