ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৬
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে স্কুলের কাছে বোমা হামলায় নিহত ৭

সত্যের কন্ঠ
নভেম্বর ১, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ
পঠিত: 184 বার
Link Copied!

পাকিস্তানের বেলুচিস্তানের একটি গার্লস স্কুলের কাছে রাস্তায় বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচ শিশু ও এক পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত হয়েছেন। এই বিস্ফোরণে আরও ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। শুক্রবার, ১ নভেম্বর, বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় এই হামলা ঘটে বলে ডন নিউজের একটি প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তানের পুলিশপ্রধান ফতেহ মোহাম্মদ জানান, স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি ভ্যান এবং একটি পুলিশের গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান। তবে বিস্ফোরণের পেছনে কারা জড়িত তা সঙ্গে সঙ্গে জানা সম্ভব হয়নি।

বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মোহাম্মদ কাকার এবং স্বাস্থ্য সচিব মুজিব উর রহমান আহতদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতাল, বিএমসি হাসপাতাল, এবং কোয়েটার ট্রমা সেন্টারে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রাদেশিক সরকারের মুখপাত্র বেলুচিস্তানের স্বরাষ্ট্র দফতর থেকে এই ঘটনার বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছেন।

ঘটনার পরপরই বোমা নিষ্ক্রিয়কারী দল ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটিকে নিরাপদ করার কাজ শুরু করেন। এর আগে মাস্তুংয়ে জুলাই ও সেপ্টেম্বর মাসেও বন্দুক হামলার ঘটনা ঘটে।

গত জুলাই মাসে মাস্তুং জেলায় বন্দুকধারীর গুলিতে অন্তত ১৪ জন আহত হন। পরবর্তীতে, সেপ্টেম্বর মাসে সিনিয়র সাংবাদিক নিসার লেহরি মাস্তুংয়ের গুলকান্দ এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।