ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৭
আজকের সর্বশেষ সবখবর

ডিএমপির বিশেষ অভিযানে ২৫ মামলায় ৪০ হাজার টাকা জরিমানা, আটক ১৬

সত্যের কন্ঠ
জুলাই ৬, ২০২৬ ১১:০০ অপরাহ্ণ
পঠিত: 31 বার
Link Copied!

 

রাজধানীর নিউমার্কেট ট্রাফিক জোনে অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবন্ধকতা অপসারণ ও ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে ২৫টি মামলায় ৪০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় ট্রাফিক আইন অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১৬ জনকে আটক করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নীলক্ষেত ক্রসিং থেকে কাঁটাবন ক্রসিং হয়ে হাতিরপুল বাজার পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, অভিযানে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, শাহবাগ ও নিউমার্কেট থানা পুলিশ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তারা যৌথভাবে অংশ নেন।

অভিযান চলাকালে রাস্তা ও ফুটপাত দখল করে থাকা প্রায় ২০০টি অবৈধ স্থাপনা ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯২ ধারায় ২৫টি মামলায় মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ৬০টি ভিডিও মামলা করা হয়েছে।

এ সময় রাস্তার ওপর অবৈধভাবে গাড়ি পার্কিং এবং অনুমোদনহীন মোটরযান মেরামত গ্যারেজগুলোকেও কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।