ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১১
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে ৯২ বোতল এসকাফসহ মাদক কারবারি গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ৮, ২০২৬ ৪:১২ অপরাহ্ণ
পঠিত: 18 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাহাবাজপুর ইউনিয়নের আব্দুলপাড়া এলাকা থেকে ৯২ বোতল এসকাফ (Eskuf) সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, সিপিসি-১। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. আল আমিন ইসলাম ওরফে আলামিন (১৯)।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র‍্যাবের একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলার কানসাট বাইপাস এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, সাহাবাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুলপাড়া (সোনা মসজিদ স্থলবন্দর) এলাকায় কবির এন্টারপ্রাইজ অফিসের পূর্ব পাশে এক ব্যক্তি বিক্রয়ের উদ্দেশ্যে মাদক নিয়ে অবস্থান করছে।

পরে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে মো. আল আমিন ইসলাম ওরফে আলামিনকে আটক করা হয়। এ সময় তার হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৯২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।