ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১২
আজকের সর্বশেষ সবখবর

চকবাজারে পলিথিন কারখানায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

সত্যের কন্ঠ
জুলাই ৭, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ
পঠিত: 39 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর চকবাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনের অভিযোগে একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব। সোমবার (৭ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব-১০ সূত্রে জানা যায়, ডিএমপির কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অংশ হিসেবে চকবাজার থানাধীন পোস্তা এলাকার একটি পলিথিন কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানার মালিক মো. জুয়েল রানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় একটি প্লাস্টিক কারখানার মালিককে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। অবৈধ কার্যক্রম দমনে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।