ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৪
আজকের সর্বশেষ সবখবর

খুলনা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করায় কয়রায় ছাত্রদলের আনন্দ মিছিল

সত্যের কন্ঠ
মে ১৮, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ
পঠিত: 434 বার
Link Copied!

কয়রা খুলনা প্রতিনিধি:

দীর্ঘ প্রতীক্ষার পর খুলনা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে খুলনার কয়রা উপজেলায় আনন্দ মিছিল করেছে ছাত্রদল নেতাকর্মীরা।

সোমবার (১৮ মে) বিকেল ৫টায় অনুষ্ঠিত মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তিন রাস্তার মধুর মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আম্মার হোসেন রাজু। তিনি বলেন, দীর্ঘদিন পর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করায় ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে কয়রা উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের আহ্বায়ক ফিরোজ মাহমুদকে একটি ফানি ভিডিওকে কেন্দ্র করে অব্যাহতি দেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে দ্রুত স্বপদে বহাল রাখার আহ্বান জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা সোহেল কবির পলাশ, কয়রা কপোতাক্ষ কলেজের সহ-সভাপতি ইমরান হোসেন, হাকিমুল ইসলাম, সাব্বির হোসেন, সুমন আহমেদ, সোহাগ হাসনাত, মিলন মাহমুদসহ কয়রা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।