ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৪
আজকের সর্বশেষ সবখবর

“কেরাণীগঞ্জে সাড়ে ৪ লক্ষ টাকার ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১০”

সত্যের কন্ঠ
মে ১২, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
পঠিত: 50 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানা এলাকা হতে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা মূল্যমানের ৯০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১২ মে ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় র‌্যাব-১০, সদর কোম্পানি, কেরাণীগঞ্জের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন বন্ধ ছাটগাঁও, জিনজিরা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।

অভিযানে মোঃ হুমায়ুন সরদার (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার পিতার নাম মোঃ আব্দুল আজিজ। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন বারহাদ্দা এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কেরাণীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১০ জানিয়েছে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়নে তারা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।