ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৪
আজকের সর্বশেষ সবখবর

কুমারখালীতে সাড়ে ৮ লক্ষ টাকার অনুদান চেক বিতরণ

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ
পঠিত: 408 বার
Link Copied!

গোলাম সরোয়ার, কুমারখালী ( কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার কুমারখালীতে ১৭ জন ক্যানসার,কিডনি,প্যারালাইসিসহ বিভিন্ন দুরারোগ্য রোগীদের মাঝে আট লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১৮ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কার্যালয়ে প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, কুমারখালী পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মমতাজ বেগম, নাগরিক কমিটির সভাপতি আকরাম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।