ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৮
আজকের সর্বশেষ সবখবর

উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, আটক চক্র

সত্যের কন্ঠ
মে ২৫, ২০২৬ ১:৪০ অপরাহ্ণ
পঠিত: 48 বার
Link Copied!

সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে চাকরি দেওয়ার নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মো. তারেক সরকারসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, নরসিংদী সদর এলাকার বাসিন্দা তারেক সরকার বিগত কয়েক বছর ধরে সরকারি ও সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণা চালিয়ে আসছিলেন। চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন তিনি।

র‌্যাবের তথ্যমতে, তারেক সরকার সেনাবাহিনী ও পরে কারা অধিদপ্তর থেকে চাকরিচ্যুত হন। দীর্ঘদিন সরকারি চাকরিতে থাকার সুবাদে কর্মকর্তাদের কার্যক্রম সম্পর্কে ধারণা কাজে লাগিয়ে তিনি প্রতারণার জাল বিস্তার করেন।

গত ২৪ মে নরসিংদীর সঙ্গীতা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে সহযোগী পলাশ কবিরকেও আটক করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও ভুয়া আলামত জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।