ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫৭
আজকের সর্বশেষ সবখবর

ইরানের সর্বশেষ প্রস্তাবে ‘অসন্তুষ্ট’ ট্রাম্প : দ্য নিউ ইয়র্ক টাইমস

সত্যের কন্ঠ
এপ্রিল ২৮, ২০২৬ ৩:২৮ অপরাহ্ণ
পঠিত: 55 বার
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ প্রস্তাবে ‘অসন্তুষ্ট’ বলে জানিয়েছে একাধিক মার্কিন গণমাধ্যম, যার মধ্যে রয়টার্স, নিউইয়র্ক টাইমস ও সিএনএন রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরান প্রস্তাব দিয়েছে—তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত স্থগিত রাখা হোক। তবে ট্রাম্প প্রশাসন চায়, এই ইস্যুটি শুরুতেই আলোচনায় আনা হোক।

রয়টার্সকে ব্রিফ করা এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ইরানের এই অবস্থানের প্রতি অসন্তোষ প্রকাশ করেন।

এদিকে নিউইয়র্ক টাইমস বলছে, হোয়াইট হাউসে আলোচনায় ট্রাম্প স্পষ্টভাবেই জানান, তিনি ইরানের প্রস্তাবে সন্তুষ্ট নন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এই প্রস্তাব গ্রহণ করবেন না বলেই ধারণা করা হচ্ছে। সেখানে আরও উল্লেখ করা হয়, ইরানের পারমাণবিক ইস্যু সমাধান না করে তাদের বন্দরের ওপর থেকে অবরোধ তুলে নিলে যুক্তরাষ্ট্র আলোচনায় একটি গুরুত্বপূর্ণ চাপের হাতিয়ার হারাতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।