ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৬
আজকের সর্বশেষ সবখবর

আল শিফা হাসপাতালের নিচে গোপন সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল

সত্যের কন্ঠ
নভেম্বর ২০, ২০২৩ ১:৩৯ অপরাহ্ণ
পঠিত: 125 বার
Link Copied!

গাজার আল শিফা হাসপাতালের নিচে ৫৫ মিটার দীর্ঘ টানেলের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছে ইসরায়েল। রোববার (১৯ নভেম্বর) দাবির পক্ষে একটি ভিডিও প্রকাশ করে দেশটির প্রতিরক্ষা বিভাগ আইডিএফ। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, গাজার সবচেয়ে বড় মেডিকেল স্থাপনার নিচে গোপন সুড়ঙ্গটির অবস্থান। যার গভীরতা ৩২ ফুট।

আইডিএফ’র দাবি, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস খনন করেছিল টানেলটি। যা খুঁজে বের করে ইহুদি প্রকৌশলীরা। ইসরায়েলি সেনারা যাতে ভেতরে প্রবেশ করতে না পারে সেজন্য সুড়ঙ্গের প্রবেশপথে রয়েছে বিস্ফোরক নিরোধক দরজা। পেছনে কী আছে তা অবশ্য দেখানো হয়নি ভিডিওতে।

ইসরায়েলের দেয়া তথ্য পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আল শিফা হাসপাতালের নিচে টানেলে হামাসের কমান্ড সেন্টার ও অস্ত্রশস্ত্র রয়েছে এমন দাবিতে গত কয়েকদিন ধরেই বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।