ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০২
আজকের সর্বশেষ সবখবর

আমি কারও প্রতিনিধিত্ব করছি না এখন: বাণিজ্য উপদেষ্টা

সত্যের কন্ঠ
নভেম্বর ১১, ২০২৪ ১:৪৪ অপরাহ্ণ
পঠিত: 246 বার
Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বর্তমানে আমি কোনো রাজনৈতিক দল, নিজের কোম্পানি বা আত্মীয়-স্বজনের প্রতিনিধিত্ব করছি না। আমি সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।

সোমবার (১১ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর তিনি বলেন, মুদ্রাস্ফীতির ফলে ভোক্তাদের খরচ বেড়েছে, কিন্তু ক্রয়ক্ষমতা সেই তুলনায় বাড়েনি। দ্রব্যমূল্য কোনো মন্ত্র দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না। এ ব্যাপারে সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চাই। সবার সহযোগিতায় দেশের জনগণের জীবনযাত্রা কিছুটা সহজ করতে চাই।

তিনি আরও বলেন, আমি এখন কোনো রাজনৈতিক দল, নিজের কোম্পানি বা আত্মীয়-স্বজনের প্রতিনিধিত্ব করছি না। সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।

অন্তর্বর্তী সরকারের নতুন এ উপদেষ্টা ব্যবসায়ী শেখ বশির উদ্দিন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ১০ নভেম্বর গ্রহণ করেন। একই সঙ্গে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করবেন। এর আগে সালেহউদ্দিন আহমেদ অর্থ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, এখন তিনি কেবল অর্থ মন্ত্রণালয় সামলাবেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বর্তমানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাশাপাশি আগের নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।