ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৬
আজকের সর্বশেষ সবখবর

আমার কাছে শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ নেই: রাষ্ট্রপতি

সত্যের কন্ঠ
অক্টোবর ২১, ২০২৪ ৫:৩৮ অপরাহ্ণ
পঠিত: 159 বার
Link Copied!

ছাত্রজনতার আন্দোলনের ফলে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন বলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গণমাধ্যমে জানিয়েছিলেন। তবে তার পদত্যাগের কোনো সরকারি বা দালিলিক প্রমাণ এখনো পাওয়া যায়নি।

এ বিষয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, ‘শুনেছি তিনি (শেখ হাসিনা) পদত্যাগ করেছেন। কিন্তু বহু চেষ্টা করেও পদত্যাগপত্র খুঁজে পাইনি। হয়তো তিনি জানানোর সুযোগ পাননি।’

৫ আগস্ট ছাত্র-আন্দোলন ও গণবিক্ষোভের মধ্যে দেশত্যাগ করেন শেখ হাসিনা। সংবিধানের ৫৭ (ক) ধারা অনুযায়ী, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। কিন্তু রাষ্ট্রপতি জানিয়েছেন, তার কাছে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র বা সংশ্লিষ্ট প্রমাণ পৌঁছায়নি।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।