ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০২
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ কীভাবে নির্বাচন করেছে, তার উদাহরণ মেয়র শাহাদাত: ফখরুল

সত্যের কন্ঠ
নভেম্বর ৩, ২০২৪ ৩:৪২ অপরাহ্ণ
পঠিত: 274 বার
Link Copied!

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডা. শাহাদাতের চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কিভাবে নির্বাচন পরিচালনা করেছে, তা প্রমাণিত হয়েছে।

রবিবার (৩ নভেম্বর) দুপুরে শাহাদাতসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের ফলাফল বাতিল করে ডা. শাহাদাত হোসেনকে জয়ী ঘোষণা করায় বিচার ব্যবস্থা ও বিচারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশটাকে শুধু ধ্বংসই করেনি; ক্ষমতা ধরে রাখতে প্রতিটি নির্বাচন তাদের ইচ্ছামতো সাজিয়েছে। চট্টগ্রামে মেয়র নির্বাচনে আমাদের জয়ী প্রার্থীর ফলাফল তারা ছিনিয়ে নিয়েছিল।’

আদালতের রায় অনুযায়ী শাহাদাতকে শপথবাক্য পাঠ করানোর জন্য অন্তর্বর্তী সরকারকেও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এভাবেই প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ কিভাবে নির্বাচন পরিচালনা করেছে।’

ফ্যাসিবাদ যেন পুনরায় না আসে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা আশা করি, আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।