ভারতের গুজরাট রাজ্যের জুনাগড় শহরকে নতুন করে নিজেদের অংশ বলে দাবি করেছে পাকিস্তান। গত বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুমতাজ জাহরা বালোচ দাবি করেন, ১৯৪৮ সাল থেকেই জুনাগড় অঞ্চলকে অবৈধভাবে দখল করে রেখেছে ভারত।
তিনি এই দখলদারির নিন্দা জানান। এ বিষয়ে পাকিস্তানের অবস্থান সবসময়ই স্পষ্ট বলেও দাবি করেন মুমতাজ।
তিনি বলেন, ‘দেশ ভাগের সময়ে জুনাগড় পাকিস্তানের সাথে যুক্ত হয়েছিল। পরে অবৈধভাবে তা দখল করে ভারত। গোটা বিষয়টিকে ঐতিহাসিক এবং আইনি দৃষ্টিকোণ থেকে দেখে পাকিস্তানের জনগণ। জুনাগড় পাকিস্তানের একটি অংশ এবং এই অংশ অবৈধভাবে দখল করে জাতিসঙ্ঘের সনদ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ভারত।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
